Wednesday, December 16, 2015
জাপানে স্বামী-স্ত্রীর নামের পদবী এক হতে হবে
অগ্রদৃষ্টি ডেস্কঃ জাপানের স্বামী-স্ত্রীর নামের পদবী অবশ্যই এক হতে হবে বলে দেশটির সুপ্রীম কোর্ট নির্দেশ জারি করেছে। সেখানকার নারী অধিকার কর্মীরা বহুদিন ধরে আন্দোলন করছে বিয়ের পরও যেন মেয়েরা তাদের সারনেম বা নামের পদবী ধরে রাখতে পারে। জাপানের ছিয়ানব্বুই শতাংশ মহিলা বিয়ের পর তাদের স্বামীর নামের পদবীই গ্রহণ করে। জাপানে আগে মহিলারা বিয়ের পরও তাদের পারিবারিক নাম ধরে রাখতে পারতো। কিন্তু ১৮৯৮ সালে নিয়ম পরিবর্তন করা হয় এবং পরিবারের সব মহিলা এবং শিশুদের জন্য পরিবারের পুরুষ প্রধানের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জাপানে বিবাহ বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করা নিষেধ। কিন্তু পুরুষদের বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়। তবে আদালত এখন বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। জাপানের আদালতে মহিলাদের স্বামীর পদবী গ্রহণের বাধ্য-বাধকতা চ্যালেঞ্জ করেছিলেন তিন মহিলা এবং এক দম্পতি। এরা তাদের আবেদনে বলেছিলেন, এই নিয়ম অসাংবিধানিক।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে ৪৪তম মহান বিজয় দিবস ২০১৫ পালিত
আল-আমিন রানা, বিশেষ প্রতিনিধি:: ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত,মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শন। দিনের শুরুতে সকাল ৯টায় দূতাবাস চত্ত্বরে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন।
![]() |
কুয়েত প্রবাসী অনেকেই এই দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মহান এই দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সেই সাথে কুয়েতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দূতাবাস, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসহ কুয়েতে কর্মরত প্রবাসিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠন নানা কর্মসূচিতে পৃথকভাবে এই দিনটিকে পালন করেছে।
Tuesday, November 24, 2015
Saturday, November 21, 2015
Friday, November 6, 2015
Wednesday, September 2, 2015
Subscribe to:
Posts (Atom)




