Wednesday, August 31, 2016

আজ আতাউল গনি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী

সিলেট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে ওসমানী স্মৃতি সংসদ।
কর্মসূচীর মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ জোহর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
এছাড়া ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পবিত্রা ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।

এরপর সন্ধ্যা ৭টায় দরগাহ গেটের নিউ জমজম হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ।

No comments:

Post a Comment