Sunday, September 4, 2016

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের দাফন দাফন সম্পন্ন



মিজানুর রহমান সুহেলঃ হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রাষ্ট্রিয় মার্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।  নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান গতকাল শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৭ বছর।
গতকাল বেলা ৩টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজের যানাজা শেষে তার গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান দিলাওর হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ।

No comments:

Post a Comment