Tuesday, January 12, 2016

ফখরুল-মওদুদদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো


ঢাকা প্রতিনিধিঃ  রমনা থানার বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন বুধবার নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশিরভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

No comments:

Post a Comment