Wednesday, January 13, 2016
নারী-নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধে আগৈলঝাড়ায় র্যালী, ক্যাম্পেইন, মেলা ও আলোচনা সভা
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে ইউনিয়ন ক্যাম্পেইন ও গ্রাম আদালত মেলা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে র্যালী শেষে এসএম বালিকা বিদ্যালয় হলরুমে লিগ্যাল এইড ম্যানেজার নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সদস্যা হাফিজা বেগম প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment