স্টাফ রিপোর্টার।। কুয়েত বাংলাদেশ এর যৌথ পরিচালনায় কুয়েত সরকার অনুমোদিত জাতীয় অনলাইন টিভি ও পত্রিকা অগ্রদৃষ্টি মৌলভীবাজার জেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মৌলভীবাজার জেলার অন্তরগত কাজীর বাজারে সন্ধ্যা ৬টার দিকে অগ্রদৃষ্টি অফিস উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোঃনুরুল হক এর সভাপতিত্বে অগ্রদৃষ্টির সম্পাদক মণ্ডলীর সভাপতি এবাদুল হক দুলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,প্রাণীবিদ্যা বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মৌলভীবাজার সরকারি কলেজ মোঃ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনলাইন অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আ হ জুবেদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ এর সম্পাদক নুরুল ইসলাম শেফুল,বাংলানিউজ নেটওয়ার্ক ডটকম ও নিউনেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি মছব্বীর আলী, বাংলানিউজ ২৪ ও দৈনিক জনতা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অগ্রদৃষ্টির বিশেষ প্রতিনিধি সাংবাদিক বদরুল আলম চৌধুরী ও মোবাইল ফোনে যোগদেন অগ্রদৃষ্টির সাস্থ্য বিষয়ক নিয়মিত লেখক, কবি ডাঃ ফারহানা মোবিন, বিশেষ প্রতিনিধি এম,এস ইসলাম,অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহাপরিচালক-রাশেদ মোশাররফ পাঠান প্রমুখ। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অগ্রদৃষ্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল এইচ জুসেফ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজীর বাজার অফিস প্রধান, এম বি সোহানবেগসহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment