Wednesday, January 13, 2016
বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা হাসপাতালে
এন.আই মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃতঃ সিরাজ উদ্দিনের পুত্র আনারুল ইসলাম (৩১) এর নেতৃত্বে জিয়ারুল ইসলাম (২৭), জহিরুল ইসলাম সানি (১৯), সিরাজ উদ্দিনের স্ত্রী জেবুন নাহার (৩৫) ও কন্যা শারমিন আক্তার (২৫) পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় ১১ জানুয়ারী সকাল ১০ টায় প্রতিবেশী লিয়াকত আলীর স্ত্রী সাদিয়া খাতুন (৩৫) এর উপর হামলা চালালে মৃতঃ জমিরউদ্দিনের পুত্র ইয়াকুব আলি (৪০) ও ইয়াকুব আলীর হাসিনা বেগম (৩২) এগিয়ে এসে তাদের রক্ষা করতে চাইলে হামলাকারীদের আঘাতে সাদিয়া খাতুন ও হাসিনা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশী আলগীর, রাশেদা, শাহিনুর উদ্ধার করে বীরগঞ্জ বীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
সংবাদ পেয়ে গেলে দেখা যায় উক্ত ইউপি সদস্য রজিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেন আহতদের দেখতে আসে।
এসময় আহতরা ও এলাকাবাসী জানায় হামলাকারীরা টাকার জোরে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে দূর ব্যবহার করে আসছে। যা এলাকাবাসী সকলে জানে। অপর দিকে হামলাকারীরাও শাকদিয়ে মাছ ঢাকার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।
এ রিপোট রেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment