Wednesday, January 13, 2016

সাভারে সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি


জাকির সিকদার : সাভারে সাব-রেজিষ্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সকল প্রকার কাজ বন্ধ রেখে অফিসের সামনে কর্মবিরতি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায থেকে বিকাল ৫ টায় পর্যন্ত সাভার সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীরা সকালে কাজে যোগ দিতে এসেই কর্মবিরতি পালন করেন। জানা যায়, সাভার সাব রেজিস্টার অফিসের করনীক পদে দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য রয়েছে। এই পদে ওই অফিসের সিনিয়র নকলনবীশ মো: নুরুল আমিন দায়িত্ব পালন করে আসছেন। এমনি অবস্থায় আইজিআর অফিস থেকে হঠাৎ করে রাসেল নামে একজন জুনিয়র লোককে করণীক পদে নিয়োগ দিয়ে সাভার সাবরেজিস্টার অফিসে যোগদান করতে পাঠালে তিনি সাব রেজিস্টারকে তার নিয়োগ পত্র দেখিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার অনুমতি চায়। এঘটনায় সাব-রেজিস্টার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে 

পৌঁছালে তারা কাজ বন্ধ করে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি করে। সাবরেজিস্টারে বরাবর অভিযোগ করেন যে নিয়ম অনুযায়ি এই অফিসের নকলনবীশ থেকে যে কোন সিনিয়র কর্মকর্তা কর্মচারী এই পদে নিয়োগ পাবেন। কিন্তু আইজিআর অফিস তাদের খামখেয়ালিভাবে একজনকে এই পদে নিয়োগ করেছেন বলে অভিযোগ করেন নকলনবীশরা। এসময় সাব রেজিস্টার অফিসের সামনে কর্মকর্তা কর্মচারীরা আইজিআর আরে কালো হাত বেঙ্গে দাও গুড়িয়ে দাও বলে অফিসের সামনে বিক্ষোভ করেন।ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে না নিলে তারা অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করবেন বলে হুমকি প্রদান করেন।

No comments:

Post a Comment