এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি।
রবিবার ভোর ৫টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার এলাকার চাপাপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ী হতে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। বীরগঞ্জ থানার এএসআই মোঃ মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারে আব্দুর রশিদের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভিতরে একটি গুড়ার বস্তার ভিতরে পলেথিনে মোড়ানো একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রশিদসহ বাড়ীর সকলের পালিয়ে যায়।
পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর বেলা সাড়ে ১১ টায় বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের সামনে পিস্তলটি প্রদর্শন করেন এবং জানান, এটি একটি খেলনা পিস্তল।

No comments:
Post a Comment