Sunday, March 6, 2016

অতিরিক্ত মদ্যপানে রাঙ্গুনিয়ায় ১ যুবকের মুত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : অতিরিক্ত মদ্যপানে রাঙ্গুনিয়ার সুজিত কুমার দে (৪০) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১১টায় শিলক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের হাজারিখীলের পালের টেক এলাকায় অতিরিক্ত মদ্য পানে একই এলাকার চিত্ত রঞ্জন দের পুত্র সুজিত কুমার দে’র মুত্যু হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে অতিরিক্ত মদ পান করে বাড়ি ফেরার পথে সামনের একটি মরিচ ক্ষেতে ঢলে পড়ে যায়। পরে এলাকার পথচারীরা তাকে দেখলে তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে শিলক পুলিশ ফাঁড়ির আইসি মো. গোফরান উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসে। রাঙ্গুনিয়া থানা ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। মৃত যুবকের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, অতিরিক্ত মদ পান করার জন্য তার মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment