Friday, March 11, 2016
নবীগঞ্জে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর বিশাল শো-ডাউন ও মত বিনিময় সভায় বক্তারা দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন না করলে প্রতিহত করবে তৃর্নমূল নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান হারুনের সমর্থনে আওয়ামীলীগের নেতাকর্মীদের বিশাল শো-ডাউন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আউশকান্দি মহা সড়ক সংলগ্ন রহমান কমিউনিটি সেন্টারে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা দলবদ্ধ ভাবে মিছিল সহকারে এসে জড়ো হতে থাকেন। এ পর্যায়ে জনতার উপচে পড়া ভীড় কমিউনিটি সেন্টার ভরপূর হয়ে লোকেলোকারণ্য হয়ে যায়। ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট মুরুব্বি সামছুল আলম কনা মাষ্টারের সভাপতিত্বে ও যুবলীগনেতা আব্দুর নুর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রবীণ নেতা হাজী সৈয়দ লিয়াকত আলী, ইউনিয়ন আওয়মীলীগের সহ সভাপতি মছদ্দর আলী, ইউনিয়ন আওয়মীলীগের সহ সভাপতি সৈয়দ মর্তুজা আলী মেনদী মিয়া. সাবেক মেম্বার ফজলু মিয়া, সামছুল হক, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ এন আলী এহিয়া, ইউপি সদস্য ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নানা মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ধন মিয়া, সাবেক মেম্বার ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হক চৌধুরী, আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী আব্দুল হামিদ নিকছন, আওয়ামীলীগ নেতা মুতাচ্ছির খাঁন, লতিফ মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামলীলীগের সহ সভাপতি ও আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আতাউর রহমান, নুরুল হোনের খাঁন, সিরাজ মিয়া, ফকির ফজলু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, শফিউল আলম হেলাল, ফখরুল ইসলাম, মীর মসুদ আলী, খলিল মিয়া, ছাত্রলীগ নেতা সৈয়দ দিপলু, তরুণ ব্যবসায়ী সুমন আহমদ ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিবুর রহমান হারুন প্রমূখ। সভায় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা দাবী তুলেন, আলহাজ্ব মুহিবুর রহমান হারুন কে আগামী নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া না হলে আউশকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর চরম ভরাডুবির আশংকা রয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের সঠিক প্রার্থী নির্বাচনে ভূল করা হলে তৃর্নমূল নেতাকর্মীরা তা প্রতিহত করবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। নেতাকর্মীরা আরো বলেন, বিগত ১৫বছরে আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলেও তিনি নাগরিক অধিকার আদায়ের জন্য কিছুই করেন নি। আউশকান্দি ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনে রহস্যজনক আচরনের কারণে জনগণ গ্যাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদেরকেও অবমূল্যায়ন করেছেন। তাই আগামী নির্বাচনে তাকে প্রার্থী করা হলে দলের কোন নেতাকর্মীরা তার পক্ষে কাজ করবে না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment