কূটনীতিক প্রতিনিধিঃ গত ১৭ই মার্চ ২০১৬ইং রোজ বৃহস্পতিবার সময় রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ এক রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা একাংশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
স্বেচ্ছাসেবক কুয়েত রাজ্য শাখা একাংশের আহ্বায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসার প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুয়েত রাজ্য শাখা আওয়ামীলীগ একাংশের সভাপতি সিকান্দর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ নেওয়াজ নজরুল- সাধারণ সম্পাদক আ.লীগ কুয়েত, আব্দুর রউফ মাওলা- সভাপতি আ.লীগ একাংশ ও মাসিক মরুলেখার প্রধান সম্পাদক, এস,এম আহাদ সাংগঠনিক সম্পাদক আ.লীগ কুয়েত, নজরুল ইসলাম-আহ্বায়ক যুবলীগ কুয়েত শাখা,আব্দুল আলিম উপদেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ কুয়েত।
উক্ত অনুষ্টানে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দরা একবিংশ শতাব্দীর শ্রেষ্টতম সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এবং ৭৫সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু পরিবার সহ অন্যান্য যারা প্রাণ হারান; তাদের সকলের বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করেন।
নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের অতীত ও বর্তমান শাসনামলে এই সরকার দেশ ও জাতির কল্যাণে ইতিমধ্যে অগণিত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং এখনো দেশের আপামর মানুষের চাহিদার কথা মাথায় রেখে ক্রমাগতভাবে বর্তমান সরকার কাজ করে চলেছে।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বিশাল একটি কেক কাটার পাশাপাশি বেশ কিছু মিষ্টি খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, কেক ও মিষ্টি খাবার গুলো উপহার হিসেবে প্রদান করেন কুয়েত রাজ্য শাখা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম।

No comments:
Post a Comment