Sunday, March 13, 2016

বড়লেখায় ছেলের হাতে মা খুন

মৌলভীবাজার::  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের হাতে মায়ের খুনের অভিযোগ উঠেছে। নিহত আজিজুর নেছা (৫৫) উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে আজিজুর নেছার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার (১২ মার্চ) দিনগত রাতে তাজুল ইসলাম ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আজিজুর নেছাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ব্যাপারে অগ্রদৃষ্টিকে জানান, তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment