Thursday, March 31, 2016

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বোর্ড চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান নির্বাচিত

অগ্রদৃষ্টি ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৩১ মার্চ, ২০১৬ তারিখে ব্যাংকের
পরিচালনা পর্ষদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে
নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবী, ব্যবসা ও
শিল্পাঙ্গনে কর্পোরেট গর্ভন্যান্স প্রতিষ্ঠায় অন্যতম পথিকৃত, মাসকো ও ম্যাক্সিম গ্র“পের চেয়ারম্যান
জনাব এম এ সবুর।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট তরুন শিল্পোদ্যোক্তা জনাব আনিসুজ্জামান
চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক।
এছাড়া, ইসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট তরুন শিল্পোদ্যোক্তা, আম্বার গ্র“পের
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আজিজ রাসেল।
দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও জে কে গ্র“প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত
হয়েছেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড প্রাজ্ঞ পরিচালনামন্ডলীর বলিষ্ঠ
নেতৃত্বে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক।

No comments:

Post a Comment