মৌলভীবাজার প্রতিনিধি :: র্যাব-৯ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা ও ৪০০ কেজি অবৈধ পলিথিন ধ্বংস করা হয়েছে।
রবিবার মৌলভীবাজার জেলার সদর থানার কুসুমবাগ এলাকায় এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীমঙ্গল ক্যাম্প সিপিসি-২ এর একটি আভিযানিক দল এএসপি মো. বেল্লাল হোসেন মল্লিক এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার সদর থানার কুসুমবাগ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ পলিথিন বিপনকারী প্রতিষ্ঠান মের্সাস আল-আমিন ষ্টোরকে ২০ হাজার ও বিসমিল্লা ষ্টোরকে ২০ হাজার জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে উদ্ধারকৃত ৪০০ কেজি অবৈধ পলিথিন ধ্বংস করা হয়।

No comments:
Post a Comment