Monday, March 7, 2016

বীরগঞ্জে ইউপি নির্বাচনে আ’লীগের ১১ চেয়ারম্যান প্রার্থী

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমুলের ভোটে ১১জন প্রার্থী নির্বাচিত হয়েছে।
বীরগঞ্জ আওয়ামীলীগ অফিস সুত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার দলীয় প্রতিক নিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করেন। পঞ্চম ধাপ ২৮ মে ১১টি ইউনিয়নে ভোট গ্রহনের লক্ষে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য গত ২৬ ফেব্রুয়ারী হতে ৭ মার্চ পযর্ন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি নির্বাচনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মোঃ জাকারিয় জাকা’র নেতৃত্বে উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে মতবিনিময়, বিশেষ বর্ধিত সভা, আলোচনা সভা ও তৃণমুলের ভোটের মাধ্যমে ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের ২৭ জন প্রার্থির মধ্যে ১১জন প্রার্থী নির্বাচিত করেছেন। এসকল সভায় সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের নেতা নাসিরুল হক রুস্তম, সাবেক এমপি আব্দুল হক সবুজ, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ খয়রুল আলম চৌধুরী, কৃষ্ট চন্দ্র রায়, সহ সভাপতি করিমুল হক চৌধুরী, যুবলীগ সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ সহ দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
যে সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন ঃ শিবরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হামিদুল হক, পলাশবাড়ী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মানিক, শতগ্রাম ইউনিয়নে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, পাল্টাপুর ইউনিয়নের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, সুজালপুর ইউনিয়নে মহেশ চন্দ্র রায়, নিজপাড়া ইউনিয়নে উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, মোহাম্মদপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা, ভোগনগর ইউনিয়নে উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, সাতোর ইউনিয়ন সাধারন সম্পাদক রেজাউল করিম শেখ, মোহনপুর ইউনিয়ন সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া ও মরিচা ইউনিয়ন সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল (বিনা প্রতিদ্বন্ধীতায়) আওয়ামীলীগের তৃণমুলের ভোটে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

No comments:

Post a Comment