এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন সেন্টার বিটিভির মাধ্যমে উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০.৩০ মিনিটে প্রধান মন্ত্রীর কার্যালয় ”শাপলা” হলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন সেন্টারের শূভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের সাহায্যে বিটিভি থেকে বড় পর্দায় দেখার আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাওছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন, সমাজ সেবা অফিসার মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক শামিম ফিরোজ আলম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, তথ্য ও গবেশনা সম্পাদক মোঃ মীর কাসেম লালু, যুব ও ক্রীড়া সম্পাদক ইয়াছিন আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলার সকল মহাবিদ্যায়, উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ, বিভিন্ন অফিসের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

No comments:
Post a Comment