এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একজন মহিলা সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন । ঐ মহিলা সদস্যের নাম ছালমা বেগম। তিনি বর্নি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত এ ওয়ার্ডে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের স্বতন্ত্র (জামায়াত) চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুল কালাম, আব্দুস সামাদ, দক্ষিণভাগ (দ:) ইউপির ৮নং ওয়ার্ডের মন্তাজ আলী।
সহকারী রির্টানিং অফিসার বাবলু সুত্রধর ও সমীর কান্তি দেব চার প্রার্থীর মনোনয়ন বাতিলের সত্যতা স্বীকার করে জানান, প্রার্থীরা চাইলে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন ।
এদিকে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ছালমা বেগমের সাথে প্রতিদ্বন্দ্বীতায় কেউ নামেননি। ফলে বিনাভোটে সংরক্ষিত আসনে তিনি মহিলা সদস্য নির্বাচিত হলেন। রবিবার ছালমা বেগমের মনোনয়ন বাছাই শেষে বৈধপ্রার্থী ঘোষনা করেন সহকারী রির্টানিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কুতুব উদ্দিন। তিনি জানান, এ ওয়ার্ডে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ছালমা বেগম নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।

No comments:
Post a Comment