অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাজিহার ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় বাশাইল গ্রামে বিএনপি নেতা আফজাল সিকদারের বাড়িতে রাজিহার ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, যুবদল সভাপতি আলী হোসেন ভুঁইয়া স্বপন, বিএনপি মনোনীত প্রার্থী শোভন রহমান মনির, বিএনপি নেতা জামিল হাওলাদার, খন্দকার মোহাম্মদ আলী, সিদ্দিকুর রহমান, যুবদল নেতা হেমায়েত হাওলাদার, তোফাজ্জেল মোল্লা, শামীম ভুঁইয়া, ছাত্রদল নেতা আল আমিন মোল্লা, আলাল মৃধা প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে রাজিহার ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম মোল্লাকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বাণ জানান।

No comments:
Post a Comment