বিশেষ প্রতিনিধিঃ কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে পূর্বে আভির্বাব হয়েছিল বহু সাংস্কৃতিক সংগঠনের। যদিও সেইসব সংগঠনের সংখ্যাধিক সংগঠন'ই এখন প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে ,আর কিছু সাংস্কৃতিক সংগঠন আজ অবধি বহু সুনামের সঙ্গে তাদের কার্যক্রম তারা সঠিক নিয়মানুসারে অব্যাহত রেখেছে।
তবে এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন ঠিকানা নিয়ে,নতুন টিউটোরিয়াল নিয়ে,নতুন বিষয় নিয়ে এবং নতুন বিনোদনের মহা আয়োজন নিয়ে কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে এসেছে 'ভূমিকা''।
''ভূমিকা'' হাঁটি হাঁটি পা পা করে সল্প ক্ষণে বেশ সফলতার সঙ্গে কিছু পথ পারি দিয়ে এখন বিরামহীন সঙ্গীতের জগতে প্রবেশ করে মধ্যেপ্রাচ্যের কুয়েতকে অনেকটা কাঁপাতে শুরু করেছে।
গত ৪মার্চ রোজ শুক্রবার রাত ৯ঘটিকায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে কুয়েত সঙ্গীতাঙ্গনের নতুন ঝলক সাংস্কৃতিক সংগঠন "ভূমিকার" উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল।
উক্ত সাংস্কৃতিক অনুষ্টানটি ''ভূমিকার" কর্ণধার সুনামধন্য কণ্ঠ শিল্পী আবুল কালাম আজাদ,কর্ণধার সুনামধন্য কণ্ঠ শিল্পী আব্দুর রাজ্জাক ও মিজানুর রহমানের পরিচালনায় ও একের পর এক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টান স্থলটি প্রাণবন্ত হয়ে উঠে।
তারপর একে একে অনেক নবাগত কণ্ঠ শিল্পীদের সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শকবৃন্দদেরকে মহা মোহিত করেছে।
নবাগত কণ্ঠ শিল্পীদের মধ্যে ছিলেন, আনোয়ার হুসেন, মোঃ মুন্না, সোহাগ আহমেদ, জামান উদ্দিন প্রমুখ।
এদিকে কণ্ঠে শিশু শিল্পী,রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুর রউফ মাওলা এবার গায়কী প্রতিভা প্রদর্শন করেছেন উক্ত অনুষ্টানে একটি গান পরিবেশন করে।
আরো উপস্থিত ছিলে অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপের পরিচালক আ,হ জুবেদ।

No comments:
Post a Comment