জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন
মুহাম্মদপুর পৌর এলাকায় ফার্নিচার কারখানার মিস্ত্রিকে হাতুড়ী দিয়ে
পিঠিয়ে খুন করেছে সহকর্মী। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা
ঘটে। অভিযুক্ত হত্যাকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় হত্যা
মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুহাম্মদ
এলাকার আকতার কামাল চৌধুরী মালিকানাধীন নাহার ডোর এন্ড ফার্নিচার
কারখানায় সোমবার সকাল সাড়ে ১০ টায় একাধিক শ্রমিক করছিল। এসময়
মিস্ত্রি মো. দেলোয়ারের(২৬) সহকর্মী মো. ইস্কান্দর এক সাথে কাজ করা
অবস্থায় বার বার ফোনে কথা বলছিল ইস্কান্দর। কাজে ব্যাঘাত হওয়ায় দেলোয়ার
মোবাইল ফোনে কথা না বলার অনুরোধ করলে দেলোয়ারের উপর ক্ষিপ্ত হয় ইস্কান্দর।
তাদের দুইজনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে পাশে থাকা হাতুড়ী দিয়ে
দেলোয়ারের মাথায় আঘাত করে। ফার্নিচার দোকানে রাখা গাছের বাটামের
উপর পড়ে গুরুতর জখম হয়। কারখানার অপর শ্রমিক মো. আজাদ গুরুতর আহত
অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষনা করে। নিহত দেলোয়ারের বাড়ি কোদালা ইউনিয়নের পূর্ব
কোদালা জয় নগর গ্রামে। তিনি সদ্য বিয়ে করেছেন। অভিযুক্ত ইস্কান্দর
পাশ্ববর্তী উপজেলা রাউজানের বিনাজুরি ইউনিয়নের জোরের কুল গুচ্ছ
গ্রাম।
কারখানার দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার মো. আনোয়ার মিয়া জানান, সকালে
কারখানায় দুই শ্রমিকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মিস্ত্রি
দেলোয়ারকে হাতুড়ী দিয়ে পিঠিয়ে জখম করে ইস্কান্দর। প্রচন্ড আঘাতে
দেলোয়ার মারা যায়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ফার্নিচার
কারখানায় দুই শ্রমিকের মাঝে মোবাইলে কথা বলা নিয়ে ঝগড়ার এক
পর্যায়ে হাতুড়ী দিয়ে আঘাত করে ইস্কান্দর। গুরুতর জখম হয়ে মারা যায়
দেলোয়ার।
ছবির ক্যাপশন- তুচ্ছ ঘটনায় নিহত রাঙ্গুনিয়ার ফার্নিচার মিস্ত্রি
দেলোয়ার।

No comments:
Post a Comment