Monday, March 7, 2016

আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ কর্তৃক ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন :

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সোমবার বিকেলে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম পর্যায়ের খেলার উদ্বোধন ঘোষণা করেণ।
আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহিদুল ইসলাম।
খেলায় ১-০ গোলে উজিরপুরকে হারিয়ে বানারীপাড়া বিজয়ী হয়। এসময় বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে প্রধান অতিথি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কোটি টাকা ব্যয়ে নির্মিত গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু ভবনের উদ্বোধন করেন।

No comments:

Post a Comment