Sunday, March 27, 2016

আগৈলঝাড়া মামাবাড়ি বেড়াতে এসে ভাগ্নের রহস্যজনক মৃত্যু

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের আগৈলঝাড়ায় মামাবাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে ভাগ্নের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মৃত হরলাল ভদ্রের ছেলে দিলীপ চন্দ্র ভদ্র (৫০) গত শুক্রবার আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে তার মামা সুনীল নাগের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল রোববার সকালে দিলীপ হঠাৎ অসুস্থ হয়ে পরলে তার মামা সুনীল স্থানীয়দের জানায়, তার ভাগ্নে দিলীপ কীটনাশক পান করেছে। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিলীপকে মৃত ঘোষণা করেন। এঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানার ওসি’র দায়িত্বপ্রাপ্ত এসআই হাসানুজ্জামান জানান, অপমৃত্যু হিসেবে মামলা দায়ের হলেও আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। লাশ পোস্টমর্টেমের জন্য গতকাল দুপুরে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment