Friday, March 11, 2016
পানির জন্য হাহাকার চলছে পল্লবীর সবুজ বাংলায়
অগ্রদৃষ্টি.কমঃ পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকায় পানির জন্য হাহাকার চলছে প্রায় দীর্ঘ ১৫ দিন যাবৎ। পানির সমস্যার কারণে এলাকার সর্বস্তরের জনসাধারণ গোসল, সৌচাগার সারতে পারছেন না এমনকি খাবার পানিও পাচ্ছেন না। গতকাল সকাল ১১.০০ ঘটিকায় পানির সমস্যার কথা জেনে পরিদর্শনে আসেন জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম বুলু। ঐ সময়ে উপস্থিত ছিলেন পল্লবী থানা মুজিব সেনা ঐক্য লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন বেপারী, পল্লী মঙ্গল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। ইতিমধ্যে সবুজ বাংলা আবাসিক এলাকা পানির সমস্যার কথা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক মিয়াকে অবগতি করেছেন সবুজ বাংলা আবাসিক এলাকার নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আমির হোসেন বেপারী। ৩ নং ওয়ার্ডের কমিশনার দ্রুত সবুজ বাংলা আবাসির এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment