Wednesday, March 23, 2016

আমিরাতের আবুধাবীতে নাগরী-বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদের সভা

নজির আহমেদ ইউএই থেকে: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে নাগরী-বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদের এক সভা সংগঠনের প্রধান সমন্বয়কারী সাজেদুর রহমান সাচ্চুর সভাপতিত্বে ও পরিষদ সাধারণ সম্পাদক তানভীর শোভনের পরিচালনায় আবুধাবীস্থ কর্নিশ ফর্মাল পার্কে অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বৃহত্তর সিলেটের এক কোটি মানুষের আদি ভাষা নাগরী বর্ণমালায় ছিলটি ভাষাকে সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে স্বীকৃতি প্রদানের এবং জাতীয় কারিকুলামে তা অন্তর্ভুক্তির মাধ্যমে ছিলটি ভাষা ও তার বর্ণমালাকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
নাগরী-বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতির দাবীতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আবদুল মালেক আনসারী। প্রধান বক্তা শওকত হোসেন বকুল ছাড়াওআলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন পরিষদের উপদেষ্টা ফুল মিয়া, রাজা মিয়া, সৈয়দ আবদুল আজিজ, সহ সভাপতি এবাদুর রহমান অপু, মতিউর রহমান, এস এম তারিকুল ইসলাম ও গীতিকার জয়নাল আবেদিন প্রমুখ।

No comments:

Post a Comment