Sunday, March 27, 2016

৩১ মার্চ ঢাকা মাতাতে আসছেন গায়ক ফারহান আখতার

অগ্রদৃষ্টি ডেস্ক::  ৩১ মার্চ ঢাকায় আসছেন বলিউডের পরিচালক, অভিনেতা ও গায়ক ফারহান আখতার। না, কোনও ফিল্মের শুটিং বা প্রচারে নয়। নিজের গানের লাইভ কনসার্টে যোগ দিতে আসছেন তিনি। সে দিন সন্ধ্যা ছ’টা নাগাদ ‘ফারহান লাইভ ইন ঢাকা কনসার্ট’-এ গান গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজক ব্লুজ কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানিয়েছেন, ৩১ মার্চ কনসার্টের দিনেই মুম্বই থেকে ঢাকায় আসবেন ফারহান। সঙ্গে থাকবে ১৯ জনের দল।
ফারহান লাইভ ইন ঢাকা কনসার্ট আয়োজিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে।
পরিচালক হিসেবে তিনি বেশ সফল। অভিনেতা ফারহানও অত্যন্ত জনপ্রিয় এবং সফল। কিন্তু গায়ক ফারহানও যে কতটা জনপ্রিয় তা এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উত্সাহ আর উদ্দীপনা না দেখলে বলে বোঝানো মুশকিল। বাংলাদেশে তাঁর অসংখ্য ফ্যান ৩১ মার্চের অপেক্ষায় এখন দিন গুনছেন।

No comments:

Post a Comment