রাঙ্গুনিয়া প্রতিনিধি, জগলুল হুদা:: রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৬ মার্চ) বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অসীম কুমার চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুল কাদের চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, ডা. আক্তার হোসেন, কাজী আমিনুল হক আমিন, পরিচালনা পরিষদ সদস্য মো. সোলেমান, নিটু দাশ, মিল্টন চৌধুরী, শিক্ষক স্মৃতি কুমার চৌধুরী, কাজী মো. আবছার উদ্দিন, অঞ্জন দাশ, মো. আলী, সুব্রত বিশ্বাস, উর্মি দাশ, সুবির আচার্য, শিক্ষার্থী কলি আক্তার, অর্পা চৌধুরী, সানজিদা খানম, জেরিন ফরহানা মুক্তা প্রমুখ।
আলোচান সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সানজিদা খানম ও মর্জিনা আক্তারের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

No comments:
Post a Comment