চিকিত্সক ও লেখক ফারহানা মোবিনঃ খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে......দশ টাকা দামের বাসি একটা পাউরুটি চুরি করেছিল বারো বছরের এক অনাথ টোকাই ।অবশেষে ধরা পড়ে যায় ।পাউরুটি টা সে আর খেতে পারেনি।আমরা তাকে চুরির অভিযোগে মারতে মারতে নাক দিয়ে রক্ত বের করে দিলাম ।
চুলের মুঠো ধরে তাকে Lamp post এর সাথে বেধে রাখা হলো। খিদে আর মার....ঘুষি লাথি তে তার দেহ টা ধূলো তে লুটিয়ে পড়লো.....!!!
সাবাশ বাংলাদেশ ।দশ টাকার পাউরুটির জন্য আমরা উচিত শিক্ষা দিতে পারি। কিন্তু যারা দেশ কে পংগু বানিয়ে, দেশের এতো গুলো টাকা বিদেশে পাচার করলো, তাদের আমরা দেখতে পাই না ।তাদেরকে Lamp post এর সাথে বেধে রাখতে পারিনা ।
আফসোস ।
আফসোস ।
দেশের কতগুলো টাকা। এই টাকা গুলো দিয়ে দেশের অনেক উন্নতি হতে পারতো।
আফসোস ।
ফারহানা মোবিন ।
হতাশ এক নাগরিক ।
23.3.16

No comments:
Post a Comment