Monday, March 21, 2016

বীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেন- এমপি গোপাল

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে এমপি গোপাল বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এখন সারা বিশে^ উন্নয়নের রোল মডেল। জামায়াত-বিএনপি জোটের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
উপজেলায় পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে রবিবার বিকাল ৫টায় পাল্টাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক উদ্বোধন শেষে সনকাহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন ও বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা আহবায়ক মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ ডিসি রায়, উপজেলা আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, পাল্টাপুর ইউনিয়ন চেয়ারম্যন সুরেন্দ্র নাথ কোকিল প্রমুখ।
জনসভার পূর্বে প্রধান অতিথি ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয় ঘোড়াবান্দ রেগুলেটর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, বড় আমতলা চৌরাস্তা হতে পশ্চিম ভোগডোমা ৫৩ লক্ষ টাকা ব্যয় ১ কিলোমিটার মাটির রাস্তা পাকা করন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, বাছার গ্রাম হতে সেন গ্রাম ভায়া ধুলট ৪৭ লক্ষ টাকা ব্যয় ৮শত মিটার ডাঃ ডি সি রায় সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন, ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয় সনকা মিনি রেগুলেটর নির্মাণ কাজে ভিত্তি প্রস্তর স্থাপন, ৪৯ লক্ষ টাকা ব্যয় সনকাহাট উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করাকালে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু নির্মান কাজ শুরু করা হয়েছে। এতে করে অর্থনীতিতে যুগান্তকারী উন্নয়ন হবে। একই সাথে মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে। গোটা দেশের প্রতিটি অঞ্চলের মানুষের দ্বার প্রান্তে উন্নয়নের সফল করতে নেতাকর্মীদের একসাথে কাজ করার আহবান জানান তিনি।

No comments:

Post a Comment