Sunday, March 13, 2016

নবীগঞ্জে প্যানেল মেয়রসহ ২০০ নেতাকর্মী আ'লীগে যোগদান

স্টাফ রিপোর্টার।।  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ উপজেলা যুবদল সাবেক সভাপতি এটি এম সালামসহ ২০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
করেছেন। গত শনিবার বিকেলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তারা যোগদান করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাড.
মো. আবু জাহির তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের ভুল
সিদ্ধান্তের কারণে ভুল রাজনীতির জন্য  সারা দেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করছেন। যার বাস্তব প্রমাণ আজ নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১  উপজেলা যুবদলের সাবেক সভাপতি এটি এম সালামসহ শত শত নেতাকর্মী আওয়ামী
লীগে যোগদান করে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা. মুসফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি অ্যাড. আবুল ফজল, সাবেক সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ মিল্লাদ গাজী প্রমুখ। সভায়
স্বাগত বক্তব্য রাখেন যুবদলের সাবেক
সভাপতি এটি এম সালাম।

No comments:

Post a Comment