জাকির সিকদার,সাভার প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি সাক্ষাৎকার আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের সাক্ষাতকার আগামী ৭ মার্চ সকাল ১০টায় রেজিস্ট্রার অফিসে অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সনদপত্র সঙ্গে আনতে হবে।
No comments:
Post a Comment