Sunday, March 27, 2016

ঝিনাইদহে এসিড বৃষ্টিতে গমের ব্যাপক ক্ষয়ক্ষতি-কৃষকরা দিশেহারা!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ::  ঝিনাইদহে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে এতে গম চাষিদের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলার গম চাষিরা । ঝিনাইদহ জেলার  হরিনাকুন্ডু থানার কন্যাদহ গ্রামের বেশ কিছু গম চাষীদের মধ্যে মোঃ মোকাদ্দেস হোসেন ও মোঃ লতীফ হোসেন সহ এলাকার সাধারন গম চাষীরা সাংবাদিক জাহিদুর রহমান তারিক কে জানান,
পুর্বে বিঘা প্রতি ১২/১৩ মন গম হত কিন্তু এবার এসিড বৃষ্টি ও আবহাওয়ার কারনে দেড় বিঘা-দুইবিঘাতেও ৯/১০ মন গম হচ্ছে না। এবার এসিড বৃষ্টি ও আবহাওয়ার কারনে ফলন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এখন জেলার গম চাষিদের একটাই চিন্তা সামনের দিন গুলো বউ ছেলে মেয়ে নিয়ে সংসার কিভাবে চলবে ? এই ক্ষতি কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা আল্লাহই ভালো জানেন।

No comments:

Post a Comment