১৩ মার্চ, ২০১৬, ঢাকা- টি২০ এশিয়া কাপ ২০১৬ উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং-এর ফেসবুক পেইজে জে-২০ কুইজ ক্যাম্পেইন শুরু করে। জে-২০ কুইজ সিরিজ চলাকালে বাংলাদেশের প্রচুর আগ্রহী প্রতিযোগিরা এতে অংশগ্রহণ করেন। এই কুইজ ক্যাম্পেইনটি ১.১ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলো এবং এতে ৯ হাজার প্রতিযোগি এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই ক্রিকেট মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় কুইজ ক্যাম্পেইনের এইসব উদ্যমী অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ২০ জন প্রতিযোগিকে কুইজ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
ফটো ক্যাপশন: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, জে-২০ কুইজ বিজয়ীদের হাতে গ্যালাক্সি জে১ নেক্সট ডিভাইস তুলে দেন।
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।

No comments:
Post a Comment