Thursday, March 24, 2016

জাতির জনকের বোন, প্রধানমন্ত্রীর ফুফু ও আবুল হাসানাত আবদুল্লাহর মা আমেনা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ এমপি’র মা আমেনা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মরহুমার রুহের মাগফেরাত কামণায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে মাসব্যাপী কোরআন খতম, মিলাদ-দোয়া ও খাবার পরিবেশন করা হয়েছে। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো. নুরুল রহমান বেগ। মিলাদে মরহুমার রুহের মাগফেরাত কামণা করে দেশ ও জাতির অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম, মোর্তুজা খান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment