Sunday, March 27, 2016

স্যামসাং বাংলাদেশের বাজারে নিয়ে এলো গ্যালাক্সি এ৫ এবং এ৭ ২০১৬ এডিশন

গ্যালাক্সি এ ২০১৬ এডিশনে রয়েছে প্রিমিয়াম ডিজাইন এবং আধুনিক ফিচারের এক অনন্য সমন্বয়!

ঢাকা- স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ডিজাইনের গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইস। এই নতুন গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইসগুলো গ্যালাক্সি এ সিরিজের ২০১৬ এডিশন হিসেবে পরিচিতি লাভ করেছে।
মেটাল এবং গ্লাসের তৈরি এ ডিভাইসগুলোতে রয়েছে মাত্র ২.৭ মি.মি বেজেল। নতুন গ্যালাক্সি এ৫ এবং এ৭ ২০১৬ এডিশনে রয়েছে যথাক্রমে ৫.২” এবং ৫.৫” ডিসপ্লে এবং ডিভাইসগুলোর পুরুত্ব মাত্র ৭.৩ মি.মি। ডিভাইসগুলোর অক্টা কোর প্রসেসর দিবে আগের চেয়েও বেশি কার্যক্ষমতা। শুধু তাই নয়, ডিভাইসগুলো ৪জি এলটিই ক্যাট ৬ সমৃদ্ধ।
গ্যালাক্সি এ৫ এবং এ৭ ডিভাইসে রয়েছে এফ ১.৯ অ্যাপারচারসহ (১৩ মেগাপিক্সেল সামনের এবং ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা) কুইক লঞ্চ, উজ্ঝল ফটোগ্রাফি, ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্টসহ ক্যামেরা। ডিভাইসগুলোর ফিংগার প্রিন্ট স্ক্যানার এবং নক্স নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীকে দিচ্ছে সুরক্ষিত যোগাযোগের নিশ্চয়তা।
এ ২০১৬ এডিশনে ২,৯০০ অ্যাম্পিয়ার (এ৫) এবং ৩,৩০০ অ্যাম্পিয়ার (এ৭) ব্যাটারি থাকছে। একই সঙ্গে ডিভাইস দুটিতে আরও থাকছে দ্রুত চার্জিং সুবিধা।
অসাধারণ সব ফিচার:
প্রিমিয়াম ডিজাইন:
মেটাল এবং গ্লাসের সঙ্গে মাত্র ২.৭ মি.মি বেজেলের সমন্বয়ে প্রস্তুতকৃত ডিভাইসগুলো দিয়ে ফ্যাশন সচেতন মানুষরা এখন থেকে নিজস্ব ব্যক্তিত্ব তুলে ধরতে পারবেন। মাত্র ৭.৩ মি.মি পুরু এ৫ এবং এ৭ ডিভাইসটিগুলোতে রয়েছে যথাক্রমে ৫.২” এবং ৫.৫” ডিসপ্লে।
র্স্মাট ম্যানেজার এবং স্থায়ী ব্যাটারি:
এ ২০১৬ এডিশনের ডিভাইসগুলোতে থাকছে ২,৯০০ অ্যাম্পিয়ার (এ৫) এবং ৩,৩০০ অ্যাম্পিয়ার (এ৭) ব্যাটারি। ডিভাইসগুলোর স্মার্ট ম্যানেজার এবং দ্রুত চার্জিং সুবিধা ফ্যাশন আগ্রহীদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
দারুণ ক্যামেরা:
স্যামসাং-এর এই ডিভাইসগুলোর ক্যামেরা দিয়ে ফটো তুলে এবং ভিডিও ধারণ করে জীবনের স্মরণীয় মুহুর্তগুলোকে ধরে রাখার নতুন পথ তৈরি হয়েছে। ডিভাইসগুলোর ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল সামনের এবং ৫ মেগাপিক্সেল পেছন ক্যামেরা কম আলোতে উচ্চমানসম্পন্ন ছবি তুলতে সক্ষম। এ ডিভাইসগুলোর ক্যামেরায় আরও রয়েছে ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্ট।
দাম ও প্রাপ্যতা:
এ৫ ২০১৬ এডিশনের দাম ৩৯,৯০০ টাকা এবং এ৭ এর দাম পড়বে ৪৪,৯০০ টাকা মাত্র। বাজারে এখন কালো এবং সোনালী এ দুটি রঙে এ৫ এবং এ৭ ডিভাইস পাওয়া যাচ্ছে। সম্মানিত গ্রাহকরা এখন স্যামসাং-এর অনুমোদিত স্টোরগুলো থেকে ৬টি সহজ কিস্তিতে (ইএমআই) ডিভাইসগুলো কেনার সুবিধাও উপভোগ করতে পারবেন।

স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।



বিস্তারিত জানতে ক্লিক করুন
- http://www.samsung-bd.com
- www.facebook.com/samsungmobilebangladesh
- www.instagram.com/samsungmobilebd
- www.youtube.com/samsungmobilebd
- www.google.com/+samsungmobilebd
- www.twitter.com/samsungmobilebd
- http://chats.viber.com/samsungbangladesh


যোগাযোগ
মাহজাবিন ফেরদৌস
হেড ।  বিটিএল, ডিজিটাল এন্ড পিআর
পার্থ সরকার
হেড অফ মিডিয়া রিলেশনস
কনসিটো পিআর
মোবাইলঃ +৮৮০১৬১২২২৬২০২




No comments:

Post a Comment