Sunday, March 6, 2016

হলমার্কের সম্পত্তি ক্রোক করতে কারণ দর্শানোর নোটিশ

জাকির সিকদার : হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২২ বিবাদীর স্থাবর এবং আস্থাবর সম্পত্তি ক্রোক করতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত। ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহাদাত হোসেন রবিবার সোনালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য এ নোটিশ জারি করেন। ২০১৪ সালের ২৫ আগস্ট বিবাদীদের বিরুদ্ধে সোনালী ব্যাংক ৬৮২,২৯,৬৪,২২৫ টাকা ক্ষতিপূরণ বাবদ মামলা করে। ব্যাংকের লোন বাবদ বিবাদীদের বন্ধকী সম্পত্তি না থাকায় বিবাদীদের স্থাবর এবং আস্থাবর সম্পত্তি খোঁজে বের করে রবিবার এ ক্রোক করার আবেদন করেন সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের পক্ষে আবেদনটি করেন সোনালী ব্যাংক হোটেল শেরাটন শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার আব্দুস সালম। তাকে আইনগত ভাবে সহযোগিত করেন এ্যাডভোকেট হোসনে আরা বেগম ও জাহাঙ্গীর আলম। আবেদনে বিবাদীদের প্রায় ৮২০০ শতক জমির ক্রোকের আবেদন করা হয়েছে। জমি, ভবন 
ও মেশিনারীসহ যার আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা। বিবাদীরা হলেন— আনোয়ারা স্পিনিং মিলস, আনোয়ারা স্পিনিং মিলসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, হলমার্ক ফ্যাশন লিমিটেড, হলমার্ক ডিজাইন ওয়্যার লিমিটড, হলমার্ক ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, হলমার্ক ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান জেসমিন ইসলাম, সেঞ্চুরী ইন্টারন্যাশনাল, সেঞ্চুরী ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমান, বেগম শাহনাজ রহমান, সোনালী ব্যাক হোটেল শেরাটন শাখার সাবেক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুল হাসান, সাবেক অফিসার আব্দুল মতিন, সাবেক সিনিয়ার অফিসার মেহেরুন্নেসা মেরী, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হুমায়ুন কবির, তাছলিমা বেগম, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হক, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক জেনারেল ম্যানেজার ননী গোপাল নাথ, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক জেনারেল ম্যানেজার শফিজ উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কামারুল হোসেন খান, সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মীর মহিদুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আলতাফ হোসেন, মের্সাস পেপার হাউজ এবং এম কমাশিয়াল এর স্বত্বাধিকারী তুষার আহমেদ ও সাভারের ১০নং তেতুঁল জোড়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার।

No comments:

Post a Comment