রাঙ্গুনিয়া প্রতিনিধি : ১০ মার্চ ঠিক দুপুর ১২ টা ছুঁই ছুঁই হঠাৎ
একই সঙ্গে স্কুলের শিশুরা বাজাতে লাগল ঘন্টা, বাঁশি , বাদ্যযন্ত্র, এমনকি
থালা বাসন। রাঙ্গুনিয়ার পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
গিয়ে এ চিত্র দেখা গেছে । স্কুলের বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী ও অ-
প্রতিবন্ধী শিশুরা “উই রিং দ্যা বেল” নামে আওয়াজ তুলে প্রতীকি
অনশনটি এ স্কুলের মতো বিভিন্ন স্কুলে পালন করেছে। বেসরকারি সংস্থা
এওয়াক এর উদ্যোগে ও লিলিয়েনী ফাউন্ডেশন এর সহযোগিতায় পূর্ব
ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন
রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মো. লোকমানুল হক তালুকদার, এওয়াক এর
সভাপতি মো. খিজির হায়াত, প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী,
পোগ্রাম অফিসার সমীর বড়–য়া, স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম,
সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, সমাজসেবক ফজলুল করিম
তালুকদার, এওয়াক কর্মকর্তা সঞ্জিত দাশ, মো. এয়াকুব আলম, শিক্ষক আবু
জাফর, জাহাঙ্গীর আলম, সাধনা বড়–য়া, লুবনাতুল ফেরদৌস, শাহীন আকতার প্রমুখ।

No comments:
Post a Comment