Wednesday, March 9, 2016

বীরগঞ্জে পৌরসভার এলাকায় ১৬৫ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্ধোধন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা সহ ১৬৫ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্ধোধন করেছেন এমপি গোপাল।
বীরগঞ্জ পৌরসভার এলাকায় ১৫০ টি ও নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামে ১৫টি বাড়িতে বিদ্যুতায়নে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করতে কাজ করছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুত খাতে উৎপাদন বৃদ্ধি হয়েছে। আগামী ২০২১ সাল নাগাদ বাংলাদেশে কোন বিদ্যুৎ বিহীন ঘর খুঁজে পাওয়া যাবে না।
পল্লী বিদ্যুৎ সমিতি’র এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপঝেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, এলাকা পরিচালক আব্দুল হাই, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম.এ.খালেক সরকার প্রমুখ।

No comments:

Post a Comment