Saturday, March 12, 2016

নবীগঞ্জের ৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী আবু সাইদ এওলা মিয়ার কৃতজ্ঞতা প্রকাশ

এম,মুজিবুর রহমানঃ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে  সাবেক চেয়ারম্যান ও ইউ,পি আওয়ামীগের সহ-সভাপতি আবু সাইদ এওলা মিয়াকে নির্ধারণ  করায় ও এর সন্তুষ্টি প্রকাশ করে গতকাল একটি সমাবেশে বারংবার ধন্যবাদ জ্ঞাপণ করায়, গনমানুষের নেতা,হবিগঞ্জ  জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি ও প্যানেল স্পীকার এডভোকেট মাননীয় আবু জাহির এম,পি মহোদয়,জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামীলীগেরর সাবেক জেলা সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক,মাননীয় সংসদ সদস্য এডভোকেট,এম,এ মজিদ খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী ও আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী সহ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,দীঘলবাক ইউ,পি আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংঘটনের  নেতৃবৃন্দেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,একক প্রার্থী আবু সাইদ এওলা মিয়া। পাশাপাশি তিনি তার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী সকলের দোয়া আশির্বাদ ও সহযোগিতা কামনা করেন, দীঘলবাক ইউনিয়নের কৃতি সন্তান সবার প্রিয় ব্যক্তিত্ব আবু সাইদ এওলা মিয়া। দীঘলবাক ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের সকলের প্রতি আহবান জানান।

No comments:

Post a Comment