অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
২২ মার্চ মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ধাপের ২২ মার্চ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রতœপুর ইউনিয়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কমিশন অফিসসূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১লাখ ৬ হাজার ৭শ’ ১৮জন। এতে মোট পুরুষ ভোটার সংখ্যা ৫৩ হাজার ৩৫৪ জন এবং মোট মহিলা ভোটার সংখ্যা ৫৩ হাজার ৩৬৪ জন। এবার উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্রসহ মোট ২২ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা পদে ৪৫ জন ও সাধারণ সদস্য পদে ২১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগ ও বিএনপি দলীয় মনোনীত প্রার্থীদের মধ্যে লড়াই হবে দ্বিমুখী এবং ২টিতে হবে ত্রিমুখী। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটাররা মনে করছেন লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপি’র মধ্যে। প্রতিটা ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণের লক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও নির্বাচনী সরঞ্জামসহ উপজেলার ৫টি ইউনিয়নের ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে। ইন্সপেক্টর পদমর্যাদাসহ ৩০০জন পুলিশ সদস্য, দুই প্ল¬¬াটুন বিজিবি, ৭৬৫জন আনসার ও র্যাব মোতায়েন থাকবে। ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১জন অস্ত্রধারী পুলিশ অফিসারসহ ৩জন পুলিশ সদস্য, অস্ত্রধারী ১জন পিসি, ১জন এপিসিসহ ১৭জন আনসার সদস্য। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবি সদস্যরা টহলের দায়িত্বে থাকবেন।

No comments:
Post a Comment