জাকির সিকদার:: নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, নির্বাচনে মারামারি- প্রাণহানি সাভাবিক ঘটনা ,এর আগের নির্বাচনে অনেক বেশী প্রাণহাণি ঘটেছে। নির্বাচনে মারামারির ঘটনা ঘটলে নির্বাচন কমিশনের সরাসরি দায়িত্ব নেওয়ার কারণ দেখিনা। এটা অদ্ভুত কথা, নির্বাচনে কোথাও প্রাণহানি ঘটলে নির্বাচন কমিশন কি
করবে, কমিশন তো কোথাও দাড়িয়ে থেকে নির্বাচন করে না। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিজেদের মধ্যেই হয়। তাদের (প্রার্থী) সম্মানের প্রশ্ন থাকে, দলাদলির প্রশ্ন থাকে, গ্রুপিং এর প্রশ্ন থাকে। এমন নয় যে এবারই নতুন করে মারা গেল। পার্শ্ববর্তী দেশের পঞ্চায়েত নির্বাচনে এক কেন্দ্রেই প্রচুর মারা গেছে এমন ঘটনাও আছে। আমাদের পূর্ববর্তী নির্বাচনেও এর চেয়ে বেশি মারা গেছে। শাহ নেওয়াজ বলেন, এখন দলীয় প্রতীকের নির্বাচনে সবাই আচরণবিধি মেনে চলবে এটাই স্বাভাবিক ছিলো। কিছু কিছু ব্যক্তির অতি উৎসাহের কারণে কিছু সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমরা ব্যবস্থাও নিচ্ছি এবং ভবিষ্যতে আরো নেব। কেউ নিজস্ব এলাকায় মারামারি করলে, দেশের স্বাভাবিক অবস্থায় যখন মারামারি হয়, এর অর্থ এই নয় যে, নির্বাচন এলেই খুন হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে কিছু লোক বাড়াবাড়ি করবে, কিছু লোক ক্ষতিগ্রস্থ হবে, পুলিশ ব্যবস্থা নেবে।
আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশনা দিয়েছি যে, নির্বাচনের কোনো বিষয়ে কেউ যেন বাড়াবাড়ি না করতে পারে। করলেই মামলা সহ আইনগত ব্যবস্থা নেওয়া জন্য বলেছি। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ গাফিলতি করেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনে যেখানে যেখানে সহিংসতা হয়েছে, বাস্তবমূখী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা এলাকায় বেশি অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আর অন্যগুলোতে তেমন ঘটেনি। এখন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। উত্তেজিত হয়ে অনেকেই সন্ত্রাসী কার্যক্রম করছে। আশাকরি, তারা পরবর্তী পর্যায়ে সতর্ক হয়ে যাবে।

No comments:
Post a Comment