অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এনজিও’র সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, এনজিও ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা লিমন রায়, এইচডিও পরিচালক কাজল দাশগুপ্ত, মাদারীপুর লিগ্যাল এইডের ম্যানেজার নাজমা আক্তার, বিভিডিও নির্বাহী পরিচালক সিসিলিয়া পারুল মন্ডল, মহিলা উন্নয়ন সমিতির প্রতিনিধি সাইফুল ইসলাম লিটন, আলোশিখা প্রতিনিধি সুশীল মন্ডল প্রমুখ।

No comments:
Post a Comment