Wednesday, March 9, 2016

নর্থ বেঙ্গল রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি তুর্য সচিব সজল

প্রেস বিজ্ঞপ্তি।।  নর্থ বেঙ্গল রোটার‌্যাক্ট ক্লাবের ২০১৬-১৭ রোটারী বর্ষে
রোটার‌্যাক্টর সালেহ মোঃ সাদেকীন তুর্য সভাপতি ও রোটার‌্যাক্টর মোস্তাফিজুর রহমান সজল সচিব হিসেবে মনোনীত হয়েছেন।সভাপতি (২০১৫-১৬) রোটার‌্যাক্টর রেজওয়ান আলতাব রাতুল-এর সভাপতিত্বে
অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্টার সভাপতি রোটার‌্যাক্টর পিপি এসএমএ হাসনাত, সভাপতি (২০১৬-১৭) রোটার‌্যাক্টর সালেহ মোঃ সাদেকীন তুর্য ও সচিব (২০১৬-১৭) রোটার‌্যাক্টর মোস্তাফিজুর রহমান সজল। আরো উপস্থিত ছিলেন পরিচালক (ক্লাবসেবা) হযরত হুজায়ফা রাবিন, ইদ্রিশ হোসেন শিমুল, তৌফিক-উর রহমান সুইট, আব্দুস সালাম প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি রোটার‌্যাক্টর সালেহ মোঃ সাদেকীন তুর্য রাজশাহী কলেজে
একাউন্টিং বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত। তিনি হাতেম খাঁ নিবাসী মোঃ আব্দুল
হাসিব-এর পুত্র।নবনির্বাচিত সচিব রোটার‌্যাক্টর মোস্তাফিজুর রহমান সজল  রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত। তিনি নগরীর হড়গ্রাম নিবাসী আহমেদ কবির-এর পুত্র।

No comments:

Post a Comment