বিশেষ প্রতিনিধি:: শান্তিতে নোবেল জয়ী ডঃ মোঃ ইউনুছ কুয়েত সরকারের আমন্ত্রণে বর্তমানে কুয়েত সফররত রয়েছেন।
আজ ৮ই মার্চ কুয়েত সংসদে ভাষন দেন ডঃ মোঃ ইউনুছ,তার এ ভাষন কুয়েত টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে।
পরে একপর্যায়ে ডঃ মোঃ ইউনুছ সাংবাদিকদের মাঝে বাংলাদেশীদের খুজেন, ভাগ্য সু'প্রসন্ন বিধায় পেয়ে যান আলকুত কুয়েত টেলিভিশনের ক্যামেরা ম্যান ও অগ্রদৃষ্টি পরিবারের অন্যতম সদস্য এইচ এম ফারুককে, তখন অনেকটা আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন এইচ,এম ফারুককে এই অতি সাধারণ মনের মানুষটি; যদিও তিনি একজন সুনাম খ্যাত ও বিশ্ব বিখ্যাত পুরস্কারে ধন্য এই নোবেল জয়ী।
তিনি আলকুত টেলিভিশনের ক্যামেরা ম্যানদের মাধ্যমে কুয়েতে বাংলাদেশীরা কেমন আছেন জানতে চান, সেসময় তিনি বাংলাদেশী প্রবাসীদের সালাম জানান ও অনেক প্রসংশা করেন।
ডঃ মোঃ ইউনুছের এই সংক্ষিপ্ত সফরে কুয়েত সংসদের স্পীকার, ও মন্ত্রীদের সাথে কথা বলেন,এবং সংসদে ভাষন দেন।
ডঃ মোঃ ইউনুছের এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল হয়েছে; একথা অন্তত নিসংকোচে স্বীকার করতেই হবে।
এদিকে বাংলাদেশ হতে আরো দক্ষ,আধা দক্ষ শ্রমিকের বেশী বেশী ভিসা দিতে অনুরোধ করেন,এবং বাংলাদেশী শ্রমিকরা অনেক পরিশ্রমী তা বলেন কুয়েতের মন্ত্রী, এম,পি,ও স্পীকারকে।
একসময় তিনি কুয়েত সংসদ ভবনে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কুয়েত প্রবাসী সকল শ্রেণী ও পেশার বাংলাদেশীদেরকে সালাম জানান এবং বলেন আপনারা সব প্রবাসীরা বাংলাদেশের গর্ব।এ সময় তিনি আরো বলেন, ঠিক মতো কাজ করুন, দেশের ভাবমূর্তি উজ্জল করুন।



No comments:
Post a Comment