সামাদ, উপ-প্রধান পরিদর্শক (সাধারণ ঢাকা বিভাগ) মো. জামশেদুর রহমান, উপ-প্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিদর্শক প্রকৌশল মো. ইউসুফ আলী, পরিদর্শক প্রকৌশল ঢাকা বিভাগ মো. শহিদুল ইসলাম, রাজউকের ইমারত পরিদর্শক মো. আওলাদ হোসেন, ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, মো. শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, মো. আতাউর রহমান, মো. আব্দুস সালাম, বিদ্যুৎ মিয়া, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, নান্টু কন্টাকটার, মো. আব্দুল হামিদ, আব্দুল মজিদ, মো. আমিনুল ইসলাম, নয়ন মিয়া, মো. ইউসুফ আলী ও তসলিম। এই পলাতক ২৩ আসামির মধ্যে ১১ জন বিভিন্ন সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। জামিনে আছেন ১৭ জন। এরা হলেন- সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে কুলু খালেক, মা মর্জিনা বেগম, রেফাত উল্লাহ, মোহাম্মাদ আলী খান, রফিকুল ইসলাম, রাকিবুল হাসান রাসেল, বজলুস সামাদ আদনান, মাহমুদুর রহমান তাপস, আনিসুর রহমান ওরফে আনিসুজ্জামান, আমিনুল ইসলাম, মো, সারোয়ার কামাল, উত্তম কুমার রায়, অনিল দাস, শাহ আলম, আবুল হাসান, মোহাম্মদ আলী খান ও রাকিবুল হাসান। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা নামক ভবন ধসে ১ হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। সেই হিসেবে নিহত হয় ১ হাজার ১৩৬ জন। অন্যদিকে আহত হয় ১ হাজার ১৭০ জন।
Thursday, March 3, 2016
রানা প্লাজা হত্যা মামলা ১২ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
জাকির সিকদারঃ রানা প্লাজা ট্র্যাজেডির হত্যা মামলায় পলাতক ১২ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। বিচারক আগামী ১৫ মার্চের মধ্যে আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে ওই দিনের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই পলাতক হিসেবে বিচারকাজ শুরু হবে বলে উল্লেখ থাকবে। যাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে, তারা হলেন- সাভার পৌরসভার প্রাক্তন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাভার পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, নান্টু কন্ট্রাকটার, উপ-প্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, মো. শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, আব্দুল মজিদ, নয়ন মিয়া ও মো. ইউসুফ আলী। এর আগে গত ২১ ডিসেম্বর ৪১ আসামির বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করার মধ্যে ছিলেন সাভার পৌরসভার প্রাক্তন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাভার পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রাক্তন উপ-প্রধান পরিদর্শক মো. আব্দুস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment