অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টি, আওয়ামীলীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ চার জন চেয়ারম্যন প্রার্থী, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদের ২৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল বুধবার শেষ সময় বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদের প্রার্থী ২নং বাকাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রদীপ বৈরাগী, ৩নং বাগধা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আ. রফিক বক্তিয়ার ওরফে এআর ফারুক, ৪নং গৈলা মডেল ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক লিটন, ৫নং রতœপুর ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী প্রার্থী ফরহাদ তালুকদার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এছাড়াও সাধারন সদস্য পদে ১নং রাজিহার ইউনিয়নে সংরক্ষিত ১.২.৩ নং ওয়ার্ডে ঊষা বালা সাধারন সদস্য পদে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহসিন সরদার ও মামুন আকন, ৫নং ওয়ার্ডের মো. পান্নু আলী খান, ৬নং ওয়ার্ডের সরোজ সরকার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
২নং বাকাল ইউনিয়নে ১নং ওয়ার্ডে ৪জন সাধারণ সদস্য প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেন। এরা হলেন- মো.দেলোয়ার হোসেন, মো.বজলুর রহমান সরদার, মো. সেলিম রেজা, মো. ছলেমান ফকির। এছাড়াও ৬নং ওয়ার্ডের পংকজ অধিকারী, ৭নং ওয়ার্ডের শ্যামল সরকার, ৮নং ওয়ার্ডের মো.এরশাদ খন্দকার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৩নং বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাধারন সদস্য প্রার্থী আ.রহিম, ৬নং ওয়ার্ডে মো. এসকেন্দার মিয়া, ৭নং ওয়ার্ডে সিরাজ বখতিয়ার প্রার্থীতা প্র্যতাহার করেছেন।
৪নং গৈলা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১.২.৩ ওয়ার্ডের লীলাবতি কির্ত্তনীয়া। ওই ইউনিয়নে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোল্লা দেলোয়ার হোসেন, একই ওয়ার্ডের জয়ন্ত রাজ বল্লভ, ৩নং ওয়ার্ডের মো. মিরাজ মোল্লা, ৬নং ওয়ার্ডে জুয়েল সেরনিয়াবাত।
৫নং রতœপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের আ. রহিম শাহ, ২নং ওয়ার্ডের নিরঞ্জন রায়, ৩নং ওয়ার্ডের নিখিল বাড়ৈ, ৯নং ওয়ার্ডের কামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলকৃত প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারের নিকট আপিল করে তাদের মনোনয়ন পুনর্বহালের আদেশ পেয়েছেন। মনোনয়নপত্র পুনর্বহালকারী প্রার্থীরা হলেন- রাজিহার ইউনিয়নে ৮নং ওয়ার্ড সদস্য প্রার্থী ললিত গাইন। গৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাধারন সদস্য প্রার্থী সুশান্ত সরকার, ৭নং ওয়ার্ডের মানিক গোমস্তা। আগামী ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে এই উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:
Post a Comment